মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

ইফতারে তেলেভাজা খাবার গ্রহণে সচেতন হই।

Author

সরফরাজ শিপন , সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ১০৯ বার

ইফতারে তেলেভাজা খাবার গ্রহণের সচেতন হই।

পবিত্র রমজানে আমাদের দেশে ইফতার মানেই বেগুনি,পেঁয়াজু, আলুর চপ,সিঙ্গারা,পাকোড়া ইত্যাদি। এগুলো ছাড়া যেন ইফতার জমেই ওঠে না। হাটবাজারে সহজে কিনতেও পাওয়া যায়। পাশাপাশি সুস্বাদুও বটে। ফলে মানুষ সহজেই কিনতে ও খেতে পারে। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি। কারণ এসব খাবার যখন তৈরি করা হয়, তখন একই তেলে বার বার ভাজা হয়।ফলে ট্রান্স ফ্যাট উৎপন্ন হয়,যা ইস্টকো হৃদরোগের ঝুঁকি তৈরি করে। এছাড়াও গ্যাস্ট্রিক, ক্যান্সারের ঝুঁকি, ডায়াবেটিস,ফ্যাটি লিভার ও হজমের সমস্যা তো আছেই। আবার অনেক অসাধু ব্যবসায়ী খাবারে কৃত্রিম রং মিশিয়ে থাকে,যা শরীরে ভয়ংকর রোগের সৃষ্টি করে থাকে। তাই আসুন আমরা তেলেভাজা খাবার পরিহার করে,নিজেদের ক্ষতিকারক রোগ থেকে মূল্যবান জীবনকে রক্ষা করি।

মো: সরফরাজ শিপন
সদস্য,বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা
শিক্ষার্থী, গণিত বিভাগ
সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেয়ার বিজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!