বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

দক্ষ চিকিৎসক ও উন্নত চিকিৎসা দরকার সন্দ্বীপে

Author

কাজী মালিহা আকতার , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ পাঠ: ১১৩ বার

সন্দ্বীপ বন্দর নগরী চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম উপজেলা। এখানকার জনসংখ্যা প্রায় চার লাখ। অথচ সন্দ্বীপে নেই ভালো কোনো হাসপাতাল। কয়েকটি নতুন বেসরকারি হাসপাতাল নির্মিত হলেও সবগুলোতেই যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। সন্দ্বীপে তেমন দক্ষ চিকিৎসকও নেই। চিকিৎসার প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিরও অভাব রয়েছে হাসপাতালগুলোতে। নেই পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী। অনেক সময় জরুরি ওষুধও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পাওয়া যায় না। সাপে কাটায় ওষুধ না-পাওয়ায় আক্রান্তের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সন্দ্বীপের যাতায়াতব্যবস্থা ভালো না হওয়ায় রোগীকে শহরে নেওয়া দুর্বিষহ হয়ে পড়ে। অনেক সময় রোগী পথেই মারা যায়। সন্দ্বীপের মানুষের কথা চিন্তা করে এখানে দরকার আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হাসপাতাল। যেখানে থাকবে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: অর্থ সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!