বুধবার, ৫ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সকল প্রাণীর প্রতি মানবিকতা প্রয়োজন

Author

সৈয়দা নাজিফা আক্তার , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ৪ মার্চ ২০২৬ পাঠ: ৯৩ বার

শিরোনাম : সকল প্রাণীর প্রতি মানবিকতা প্রয়োজন
সৃষ্টিকর্তার সৃষ্টি আমাদের এই জগৎ।এখানে রয়েছে মানুষ, প্রাণী, পাখি ও অসংখ্য জীব। কিন্তু তাদের মধ্যে মানুষজাতিকে ঘিরে গড়ে উঠেছে আমাদের সমাজ।আমাদের সমাজে মানুষের পাশাপাশি কুকুর, বিড়াল, পাখিসহ আরও অনেক প্রাণী রয়েছে, যারা আমাদের মতোই বেঁচে থাকার সংগ্রামে প্রতিনিয়ত লড়াই করছে। তবে তাদের এই লড়াই আমাদের মতো সহজ নয়,বরং আরও অনেক কঠিন। তারা মুখ ফুটে খাবার চাইতে পারে না, নিজেদের কষ্ট প্রকাশ করতে পারে না। নীরবে সহ্য করে যায় সবকিছু। অথচ তাদের এই নীরব উপস্থিতিই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের নিরাপদ চলাফেরায় সহায়তা করে।তাই তাদের প্রতি সদয় হওয়া আমাদের মানবিক দায়িত্ব। তাদের একটু সামান্য খাবার ও পানি দেওয়া, নির্যাতন না করা এবং মমতা প্রদর্শন করা আমাদের নৈতিক কর্তব্য।সবশেষে, আমাদের উচিত স্বার্থপরতার গণ্ডি পেরিয়ে সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৪ মার্চ ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!