শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

আদি কবি 

Author

অভিজিৎ শর্মা , পটুয়াখালী

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ পাঠ: ৩৫ বার

সবুজ তুমি সজীবতা,

লাল তুমি অগ্নির আভা,

নীল তুমি সুবিশালতা ,

খৈয়রি তুমি দৃঢ়তা ।

 

কালো তুমি অসীমতা ,

সাদা তুমি শুভ্রতা ,

হলুদ তুমি উজ্জ্বলতা,

গোলাপী তুমি মমতা।

 

ধণ্য হে আদি কবি

ধণ্য এ মহা রচনা।

দিয়েছ মোরে এ যুগল আঁখি

প্রকৃতির রূপখানা প্রাণে মাখি ।

লেখক: সাধারন সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!