শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নাড়ীর টানে ফের বাড়ি…!

Author

আরাফাত আলম , গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ পাঠ: ৩৮ বার

প্রত্যেকটা পাথুরে মনওয়ালা মানুষের মনে একটা করে শিশু আছে। বেশ কিছুটায় সব সময় শিশুসুলভ আচরণ করে। যুক্তির বাহিরে গিয়ে কাজ করে। মাসখানেক আগেই নির্বাচনে ভোট দিতে দুদিনের জন্য বাড়ি যাই। মাথায় ট্রাকভর্তি কাজের চাপ, এর মাঝেও ছুটির দিন থেকেই শুরু হয় মনের খোঁচাখুঁচি। ঘুরে ফিরে দেখি মনের মাঝে অদৃশ্য কোথাও থেকে যেন প্রশ্ন করে বাড়ি যাব কবে, আর ডাকে তাড়াতাড়ি চলো! সান্তনা দিই আর পাচ ছয়দিন পর যাবো, দুদিনের মাথায় নিজের অজান্তেই সব গোছানো শেষ, অদৃশ্য যেনো আবারো খোঁচায় চলো এবার, বাড়ি আগে না কাজ আগে! ঠিক ভালো ছেলেদের মতো সেজেগুজে বের হয়ে যাই। মাত্র ৬/৭ ঘন্টার পথ আর আগায় না। মাসের পর মাস দূরে থাকি কিছু বুঝিনা, আজ বাড়ির পথে ছয় ঘন্টা আগায় না। সাথে লম্বা চুলের কেউ ছিলোনা, থাকলে হয়তো এতো লম্বা পথ মনে হতো না °। এভাবেই নাড়ীর টান টেনে রাখুক আজিবন এক অদৃশ্য কোথাও থেকে খোঁচাখুঁচি করুক। বেঁচে থাকুক অদৃশ্য ভালোবাসাগুলো।

লেখক: প্রচার সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!