বুধবার, ৫ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

বাঁচতে চাই

Author

সাবিহা তারান্নুম মিম , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬ পাঠ: ১১৮ বার

বাঁচতে চাই

সাবিহা তারান্নুম

 

আমি একটু বাঁচতে চাই,

অহরহ ঘটতে থাকা এই-

দুর্ঘটনা হতে মুক্তি চাই।

সকল ধাঁচের ব্যর্থতার

হতাশাকে রুখতে চাই,

জীবনযুদ্ধে না পিছিয়ে

দু’কদম এগোতে চাই।

শুদ্ধ জীবন যাপন করে

সুস্থ পৃথিবীতে ফিরতে চাই,

সেই যে আমার বাল্যকালের

ফেলে আসা ঈদকে চাই।

বান্দরবনের পাহাড় চূড়ায়

সৌন্দর্যকে বুঝতে চাই,

সেথায় থাকা বগালেকের

স্থির জলকে ছুঁতে চাই।

মনটাকে সুখে রেখে,

সময়ের সাথে মিলতে চাই,

মরণ আমার আসার আগে

হৃদয় শুধু শান্তি চায়।

অপমৃত্যুকে ঠেক দিয়ে আমি

একটুখানিই বাঁচতে চাই।

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৬ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাপত্র পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!