বুধবার, ৫ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

অবক্ষয়

Author

, Dhaka College

প্রকাশ: ২৪ মে ২০২৬ পাঠ: ৬০ বার

কামনা না হলে পূর্ণ, জন্ম নেয় ক্রোধ,
মানব হারিয়ে ফেলে ঠিক ভুল বিচারের শক্তি, বিবেকবোধ।
মোহের আড়ালে ঢাকা পড়ে যায় আলো,
মরীচিকার টানে মানুষ হারায় যা কিছু ছিল ভালো।
আকাঙ্ক্ষার আগুনে পুড়ে ছাই হয় মন,
হিংসার বিষে ক্ষয়ে যায় যত অমূল্য বন্ধন।
ক্ষমা ভুলে বুকে বাড়ে প্রতিশোধের ঝড়,
আপন মানুষও পলকে হয়ে যায় পর।
থেমে যাক এই বৃথা ছুটে চলা, এই অহংকার,
নম্র চরণে কেটে যাক মনের অন্ধকার।
বিবেকের বাণী ফিরে আসুক আবার প্রাণে,
শান্তি মিলুক ত্যাগে, ভোগের শেষ সীমানায় এসে।

লেখক: সদস্য, ঢাকা কলেজ শাখা।
লিংক কপি হয়েছে!