বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আমার না পাওয়া তুমি

Author

মো আমিনুর রহমান , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৪০ বার

 

শিরোনাম: আমার না পাওয়া তুমি

শরতকে আমি আজও ভালোবাসি, কারণ তুমি এসেছিলে।
দক্ষিণের কাশবনের একরাশ শুভ্রতা সেদিন আমার হাতে তুলে দিয়ে বলেছিলে— খুব যত্নে রেখো।

তারপর কত অমাবস্যা, কত ঝড়, কত বন্যা পেরিয়ে গেল।
সেই শুভ্রতায় অযত্নের কালো ছাপ একটু একটু করে গাঢ় হতে লাগল—আমি শুধু চেয়ে দেখলাম।

আকাশের কোণে জমে থাকা সাদা মেঘগুলোও ক্রমশ ভারী হয়ে উঠল
তাদের শুভ্রতা ম্লান হতে হতে একসময় বিষণ্ণ বিকেলের মতো নিঃশেষ হয়ে গেল।
তখনও আমি উদাসীন থাকলাম—কিছু হারিয়ে যাওয়ার আগে মানুষ যেমন থাকে, ঠিক তেমন।

অবশেষে মেঘ ঘন কালো বৃষ্টি হয়ে নেমে এলো।
মাটির বুক আঁচড়ে দেওয়া সেই বৃষ্টির শব্দে আমার চৈতন্যের বোধোদয় হলো।

কিন্তু ততক্ষণে দক্ষিণের কাশবনের সেই শুভ্রতা চিরতরে হারিয়ে গেল।

এরপর কত শত শরত এলো, কত কাশফুল তার সমস্ত শুভ্রতা নিয়ে পাশ কাটিয়ে চলে গেল, কত মেঘ আকাশজুড়ে জমে আবার বৃষ্টি হয়ে ঝরল—
কিন্তু সেই শুভ্রতা আর ফিরে এলো না।

হয়তো কোনোদিন আসবেও না।

তবু হৃদয়ের গহিনতম অন্ধকারে
যত্নহীন অযত্নে,
আজও থেকে গেলে তুমি—
আমার না-পাওয়া তুমি।

লেখক: সম্পাদকীয় পর্ষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।