রাবিতে উন্মুক্ত ড্রেন: বাড়ছে ডেঙ্গু ঝুঁকি
সাম্প্রতিক সময়ে দেশের ডেঙ্গু পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। যার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সেটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যস্ত সড়ক লাইব্রেরি রোড, কেন্দ্রীয় মসজিদ, প্রায় সবগুলো একাডেমিক ভবন থেকে শুরু করে হলসমূহের পাশ্ববর্তী ছোট-বড় অসংখ্য ড্রেন উন্মুক্ত রয়েছে।
এসব উন্মুক্ত ড্রেনে পলিথিন ব্যাগ থেকে চিপসের প্যাকেট প্রায় সবধরণের আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এসব আবর্জনায় জমে থাকা পানিতে বংশবিস্তার করে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা।
সন্ধ্যা নামতেই ক্যাম্পাসের ব্যস্তস্থানগুলোতে মশার উপদ্রব উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এতে করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসে থাকা যাচ্ছে না।

এ অবস্থায়, উন্মুক্ত ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধী কীটনাশক প্রয়োগ করে ডেঙ্গু মোকাবেলায় টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইকবাল হাসান
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
লেখক: তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
দৈনিক ইত্তেফাক
পত্রিকায় প্রকাশিত।