রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রংপুর মহানগরীতে সাতমাথা হতে শহীদ আবু সাঈদ চত্বর – মডার্ন মোড় হয়ে চেকপোস্ট পর্যন্ত নিরাপদ ফুটপাত চাই

Author

মো মোকছেদুল মমিন , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ পাঠ: ২৩ বার

রংপুর বিভাগীয় শহর এবং সিটি করপোরেশন হলেও নাগরিক অবকাঠামোর একটি মৌলিক সুবিধা থেকে এখনও বঞ্চিত নগরবাসী। যার প্রকৃষ্ট উদাহরণ হলো নগরীর প্রধান জাতীয় মহাসড়কেও নিরাপদ ফুটপাতের অনুপস্থিতি। বিশেষ করে মডার্ন মোড় থেকে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে সাতমাথা এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক আজও পথচারীবান্ধব নয়।

এই দুটি সড়ক রংপুর বিভাগের অন্যতম ব্যস্ততম মহাসড়ক। এগুলো দিয়েই রংপুর বিভাগের অন্তত সাতটি জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ। পাশাপাশি সড়কগুলোর পাশেই অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাডেট কলেজ, তিস্তা বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। পার্শ্ববর্তী চকবাজার, সরদারপাড়া, তাজহাট, কলেজপাড়া এবং আশপাশের বিস্তীর্ণ আবাসিক এলাকায় বসবাস করেন লক্ষাধিক মানুষ। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এসব সড়ক ব্যবহার করতে হয়।

কিন্তু দুঃখজনকভাবে, নিরাপদ ফুটপাত না থাকায় পথচারীদের দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের পাশ ঘেঁষে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগ তীব্র হয়ে ওঠে। গত সপ্তাহেই মডার্ন মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক মারা যান একজন পথচারী। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাফেরা করা কোনো আধুনিক নগরের পরিচয় হতে পারে না।

রংপুরের মতো একটি বিভাগীয় শহরে এমন বাস্তবতা শুধু অবকাঠামোগত ঘাটতি নয়, বরং দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য ও রাষ্ট্রীয় অবহেলারও প্রতিচ্ছবি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রংপুরবাসীর জোরালো আহ্বান, আরো বড় দুর্ঘটনা এড়াতে এবং জনজীবন নিরাপদ করতে করে মডার্ন মোড় থেকে সাতমাথা এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চেকপোস্ট পর্যন্ত জাতীয় মহাসড়কের পুরো অংশে জরুরি ভিত্তিতে মানসম্মত ফুটপাত নির্মাণ করা হোক।

লেখক: দপ্তর সম্পাদক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৫ জুলাই ২০২৬ তারিখে দৈনিক সকালের বানী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।