শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

শিশুতোষ ছড়া

Author

মোঃ সাগর মিয়া , চন্দনবাইশা ডিগ্রি কলেজ

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ৩২ বার

চাঁদের চিঠি

মোঃ সাগর মিয়া

 

চাঁদ মামাকে চিঠি লিখি,

উঠবে তুমি কবে?

চিঠির খামে খবর দিও,

সময় হলে তবে।

 

খোকন সোনা অপেক্ষাতে,

জায়নামাজটি নিয়ে!

নতুন জামায় খুশবু মাখে

মিষ্টি হাসি দিয়ে।

 

মিষ্টি হাসির পাকনা কথায়

মন ভরাবে সবার,

ঈদের খুশির রঙ ছড়িয়ে

শান্তি আসুক আবার।

 

ঈদের দিনে আনন্দ সব

ছড়াই পড়ুক ঘরে,

হাসি খুশির শুভ বার্তা

যাক দুনিয়া জুড়ে।

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!