শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / সাহিত্য / নিবন্ধ

ইমরান মাহমুদের ছড়া: শৈশব

Author

ইমরান মাহমুদ , ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ

প্রকাশ: ১৫ মে ২০২৫ পাঠ: ১১৩ বার

শৈশব
ইমরান মাহমুদ

শৈশবের স্মৃতি গুলি
নিয়ে যায় অতীতে,
সময়ের রেলগাড়ি
ছুটে চলে গতিতে!

মন চায় ফিরে যাই
থেকে যাই সেখানে,
নিষ্পাপ মনগুলো
রয়ে গেছে যেখানে!

কারো ক্ষতি লোকসান
যেই মন বুঝে না,
কোন কাজে স্বার্থ
সেই মন খোঁজে না।

সেথা শুধু দুষ্টুমি
আর ছিল বায়না,
সোনালি সেদিন গুলি
আর পাওয়া যায় না!

তবু খুঁজি চারিদিকে
দিন গুলি কই সব,
কত মন ডাকে তোকে
ফিরে আয় শৈশব!

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৫ মে ২০২৫ তারিখে Jagonews24 পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!