বুধবার, ১০ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

বিশেষ নয়, প্রতিদিন

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮ পাঠ: ১১৭ বার

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশমাতৃকার বিভিন্ন নায্য দাবী আদায়ে অকাতরে জীবন বিলিয়ে দেওয়া শহীদদের স্মরণে দেশের নানা স্থানে নির্মিত হয়েছে শহীদ মিনার, স্মৃতিসৌধসহ বিভিন্ন স্মৃতিমূলক স্তম্ভ। বিশেষ দিবস সমূহে এইসব স্থাপনায় কেউ যেন জুতা-সেন্ডেল পরে উঠতে না পারে সে জন্য কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়। অথচ দিবস শেষ হলেই আবার জুতা-সেন্ডেল পরে বিচরণ বা আড্ডা দিতে দেখা যায় সর্বসাধারণকে। দেশের অনেক স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে ‘জুতা-সেন্ডেল পরে উঠা নিষেধ’ এইরকম সতর্কতামূলক বানী দিয়ে সাইনবোর্ডও লেখা নেই যাতে সাধারণ জনগণ সচেতন হতে পারে। শহীদদের আত্মত্যাগের স্মরণে নির্মিত এই স্থাপনাসমূহের পবিত্রতা বজায় রাখতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা করতে অনুরোধ করছি।

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ।
এই লেখাটি ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে দৈনিক আজকালের খবর পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!