বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

সমালোচনা মানেই বিরোধিতা নয়

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৯ পাঠ: ২৮৪ বার

মানুষ সামাজিক জীব। সমাজে বিভিন্ন মত ও চিন্তাধারার লোকের বসবাস। একসাথে জীবনযাপনে কিংবা কর্মক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সবসময় ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু বর্তমান সময়ে ‘যত মত, তত পথ’ নীতিবাক্যটি যেন শাস্ত্রেই নিহিত রয়েছে। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সকলেই মনের মধ্যে পোষণ করি, আমার মতের সাথে দ্বিমত পোষণকারী মানেই আমার বিরোধিতাকারী। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের নিজের মতামত প্রকাশ সর্বাধিক প্রচলিত একটি বিষয়। সরকারপক্ষেরও এটি মনে করা উচিত নয়, সমালোচনাকারী মানেই বিরোধিতাকারী। একটি সিদ্ধান্ত নিলে কিংবা বড় পরিকল্পনা গ্রহণ করলে তাতে ভিন্নমত পোষিত হবেই। এই স্বাভাবিক বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ার চর্চা করতে হবে। অন্যের যুক্তিগুলো থেকে যদি ভালো কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তবে সেটিই ব্যক্তি, দেশ ও জাতির জন্য কল্যাণময় হবে। মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা। সার্বিকভাবে সকল বিষয়ের উপর পান্ডিত্য অর্জন করাও সম্ভব নয়। তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সকলের থেকে কাম্য।

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ।
এই লেখাটি ১২ জানুয়ারি ২০১৯ তারিখে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!