শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নারীদের নিরাপদ পৃথিবীর খোঁজে শিক্ষার্থীরা

Author

মোঃ মাজহারুল ইসলাম , সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ পাঠ: ১৭৫ বার

শিরোনাম: নিরাপদ নারী, সমৃদ্ধ জাতি

যে নারী সন্তান লালন করেন, পরিবার গড়ে তোলেন এবং জাতির মেরুদণ্ড হয়ে দাঁড়ান তাঁর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। নারী কেবল সমাজের অর্ধেক নয়,তিনি সভ্যতার ভিত্তি। মহান মুক্তিযুদ্ধ থেকে আজকের পোশাকশিল্প পর্যন্ত এ দেশের প্রতিটি অর্জনে নারীর অবদান অনস্বীকার্য।
তবুও প্রতিদিন রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে, গণপরিবহনে এমনকি গৃহের ভেতরেও বহু নারী সহিংসতা ও হয়রানির শিকার হচ্ছেন। এই অনিরাপদ পরিবেশ তাঁদের শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক বিকাশের পথ সংকুচিত করে দিচ্ছে।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তোমরা নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। (সূরা আন-নিসা:১৯)
নারী নিরাপদ থাকলে পরিবার, সমাজ ও রাষ্ট্র তিনটি স্তরেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই নারীর নিরাপত্তা ব্যক্তিগত বিষয় নয়, এটি জাতীয় অগ্রগতির মৌলিক পূর্বশর্ত। আইনের কার্যকর প্রয়োগ, পারিবারিক মূল্যবোধের পুনর্জাগরণ এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেই কেবল নারীর জন্য একটি মর্যাদাপূর্ণ সমাজ গড়া সম্ভব।

নাম: মোঃ মাজহারুল ইসলাম
শিক্ষার্থী: আরবি বিভাগ
প্রতিষ্ঠান: সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩১ মার্চ ২০২৬ তারিখে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!