রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

“একেবারে না-ফেরার চাইতে দেরিতে বাড়ি ফেরা ভালো”

Author

Md Abdullah Al Munaim, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ , ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ পাঠ: ৮ বার

আসছে ঈদ-উল-আযহা। ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারেও ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তীব্র চাপ। নাড়ির টানে বাড়ি ফেরা পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করা এক অন্যরকম অনুভূতি। বাড়ির বাইরে বিভিন্ন পেশায় যুক্ত মানুষ ও শিক্ষার্থীরা এ সময় বেশি বাড়ি ফেরে। তবে দেখা যায় প্রতিবছর ঈদের সময় পরিবহন ব্যবস্থা সুষ্ঠু না থাকায় এবং অধিক যাত্রী চাপ থাকায় অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। হয়তোবা হারিয়ে যাচ্ছে কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাড়াহুড়ো করতে গিয়ে কিংবা ট্রেন বা বাস এর ছাদে ভ্রমণে বাড়ছে মৃত্যুঝুঁকি। তবুও ঘরমুখো মানুষেরা ঝুঁকিপূর্ণ ভাবেই ফিরতে চায় নিজ বাড়িতে। অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে প্রতিনিয়ত স্বীকার হয় নানা দুর্ঘটনার। কেউ-কেউ মলম পার্টির খপ্পড়ে পরে হারিয়ে ফেলে নিজের সর্বস্ব। তাই ঈদকে আনন্দময় করতে সকলের উচিত নিজের খেয়াল রাখা। বাড়ি ফেরার জন্য মৃত্যু ঝুঁকি গ্রহণ না করা। মনে রাখতে হবে একেবারে বাড়িতে না ফেরার চাইতে দেরিতে বাড়ি ফেরা ভালো। সবার ঈদ যাত্রা শুভ হোক।

লেখক: সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!