মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কচুরিপানার দখলে নদী

Author

ফারনাজ মুক্তা , নরসিংদী সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ পাঠ: ৪ বার

কচুরিপানার দখলে নদী!
নরসিংদী থেকে মরিচাকান্দি মেঘনা নদীতে অতিরিক্ত মাত্রার কচুরিপানার ফলে নৌ চলাচল বাধার সম্মুখীন হচ্ছে। মরিচাকান্দির নিকটবর্তী নরসিংদী, তাই এখানে বাণিজ্যিক কারণে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়; কিন্তু কচুরিপানার ফলে যাতায়াত ব্যাহত হয়ে থাকে। অসুস্থ রোগী জরুরি সেবা নিতে না পেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। কচুরিপানার ঘন আস্তরণ পানির নিচে অক্সিজেন সংকট তৈরি করে এবং কচুরিপানা পচে পানির গুণগত মান নষ্ট করে ফেলে, মশার বিস্তার ঘটায়—মাছ ও জলজ প্রাণীর বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—কচুরিপানা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।
ফারজানা মুক্তা, শিক্ষার্থী, নরসিংদী সরকারি মহিলা কলেজ

লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!