মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / উপন্যাস / নিবন্ধ

অনিশ্চয়তা

Author

সাদিয়া জাহান হক , ফেনী সরকারি কলেজ

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ৮৮ বার

 

সন্ধ্যা হয়ে আসছে। ফাগুনের হাওয়ায় শরীর শিহরিত হয়ে উঠল স্নিধির। ভাবছে এক কাপ কফি বানিয়ে নেওয়া গেলে ভালো হতো। কিন্তু এখন কফি খেলে রাতে ঘুম আসবে না। স্নিধি দ্বিধায় পড়ে গেল। কিছুক্ষণ ভাবলো সে। আজ প্রকৃতি দেখতে ভালোই লাগছে ওর। স্নিধির মন ওকে বলছে, “কফিটা বানিয়ে নাও প্রিয়।” অবশেষে মনের কাছে হার মেনে সে বারান্দা থেকে বেরিয়ে কফি বানাতে গেল। কফি বানিয়ে নিয়ে সে পুনরায় বারান্দায় এসে বসলো। কতোই না সুন্দর বাহিরের দৃশ্য! একটি পাখি হঠাৎ উড়ে এসে স্নিধির সামনে থাকা টেবিলের উপর বসলো। স্নিধি পাখিটার দিকে এক নজরে অনেক্ষণ তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে যেন অনন এসেছে পাখিটার রূপ ধরে। অনন পাখিদের খুব ভালোবাসত। মূহুর্তের মধ্যে স্নিধির চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। অতীতের কথা মনে পড়তেই সে কান্নায় ভেঙে পড়ল। পাখিটি উড়ে চলে যায় হয়তো কোনো অজানায়। কাপে থাকা কফি ঠান্ডা হয়ে যায়। তবুও স্নিধি কান্না থামাতে পারল না।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!