মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

চলো যাই

Author

সাদিয়া জাহান হক , ফেনী সরকারি কলেজ

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ৮৪ বার

 

 

চলো যাই তেপ্পান্তর ঘুরে আসি,

শুধু আমি আর তুমি।

চলো যাই একসাথে হাত ধরে,

জানি না শেষ হবে কোন পথের পরে।

চলো যাই সেই কাশবনে,

শরৎ এর চলমানে।

চলো যাই নদীর তীরে,

ঘাটে রাশি রাশি নৌকা বাঁধা আমাদেরই জন্যে।

চলো যাই না ওই দিগন্তের শেষে,

একসাথে মেঘ আর তারাদের সাথে মিশে।

চলো যাই আমাদের স্বপ্নের রাজ্যে,

যে রাজ্য আলোকপাত করছে আমাদের কারুকার্যে।

চলো যাই এবার পুরো বিশ্বটা ঘুরে আসি,

শুধু আমি আর তুমি।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!