বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

হালাল মোহাব্বত

Author

মাহজাবীন তাসনীম রুহী , এম সি কলেজ সিলেট

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ৬৫ বার

হালাল মোহাব্বত

মাহজাবীন তাসনীম রুহী

 

দূরে থাকি তবু দিল কাঁপে—
ইয়া রব! এ কেমন মোহাব্বত!

তোমার চোখে নূরের জোয়ার,
আমার বুকে জাগে ইবাদতের নিয়ত।

হিজাবি হাওয়ায় লাজুক পর্দা দোলে,
মনে বাজে রহমতের সুর;

তোমার নাম নিলে বুকের ভেতর
দুরুদুরু ওঠে অদেখা নূর।

কথা নয়—চোখেই থাক আগুন,
যেন ঈমানি শিখা জ্বলে অন্তরভূমি জুড়ে;

হালাল স্বপ্নের নিকাহ সকাল
আল্লাহর রহমতে ফুটুক নূরে নূরে।

ততদিন আমি দোয়া করি—
ইয়া আল্লাহ, রাখো এই দিল পবিত্র;

যার নামে জাগে আমার মোহাব্বত,
তাকে করো আমার হালাল কিসমত।

লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!