বুধবার, ৫ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ফিচার / নিবন্ধ

বেতার এবং আমি

Author

নাঈমা ইসলাম , মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ১০২ বার

বেতার এবং আমি

ছোটবেলায় একবার বড়খালার বাসায় কেমন একটা বাক্স দেখে আপুকে জিজ্ঞেস করেছিলাম, আপু এটা কি? তখন আপু বলেছিল চল তোকে গান শুনাই, এটা অনেক সুন্দর গান করে। ব্যাস সেই থেকেই রেডিওর সাথে আমার পরিচয়।
তারপর হাইস্কুলে পড়াকালীন সময়। সেই ২০১২/২০১৩ হবে। তখনও নিজের মোবাইল ফোন ছিল না। কিন্তু ওই যে ছোটবেলার গান শুনার নেশা সেটা কি আর সহজে যায়! তাই চুরি করে মায়ের ফোনেই এফএম এর শো গুলো শুনতে লাগলাম। চোখে না দেখেও যে তাদের গল্প, আড্ডা, গানে ঘন্টার পর ঘন্টা মেতে থাকা যায় তা রেডিও না শোনা জেনারেশন কখনো অনুভব করতে পারবে না। ভূত এফএম শোনার জন্য একসময় অধীর আগ্রহে বসে থাকতো পুরো একটা জেনারেশন। রেড়িও আমাদের জন্য একটা নস্টালজিয়া।
আহা বৃষ্টির ছমছম শব্দের সাথে কত সন্ধ্যা, কত রাতের যে রেডিওর সুর মিশে আছে স্মৃতির পাতায়! চোখ বন্ধ করলেই মনে হয় সেই অনুভূতি গুলো আজও তাজা। সত্যি খুব মিস করি সেই ফেলে আসা রেডিওর দিনগুলোকে।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নেটওয়ার্ক নিউজ BD পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!