বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

ঈদে পথশিশুদের পাশে দাঁড়াই

Author

নাঈমা ইসলাম , মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ পাঠ: ১০৪ বার

ঈদ আনন্দের, ঈদ সাম্যের, ঈদ খুশির। ঈদে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কেনাকাটা করে থাকি নিজের এবং প্রিয়জনদের জন্য। আমরা চাই ঈদের আনন্দটুকু আমাদের প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতে, তাদের মুখে হাসি ফোটাতে। কিন্তু আমরা ভুলে যাই আমারদের আশেপাশে এমন অনেক পথশিশু আছে যাদের ঈদ কাটে আনন্দহীন। যাদের অনেকের বাবা-মা নেই। থাকলেও হয়তোবা তাদের সামর্থ্য নেই সন্তানদের নতুন জামা কিনে দেয়ার। দুবেলা খাবার জোগানো যেখানে সংগ্রামের সেখানে নতুন জামা তাদের কাছে বিলাসিতা। কিন্তু ঈদ আমাদের সাম্যের শিক্ষা দেয়। আমাদের উচিত সেইসব পথশিশুদের পাশে দাড়ানো। আমাদের কিছুটা সাহায্যেই তাদের ঈদ টা রঙিন হয়ে উঠতে পারে। অন্তত একদিনের জন্য হলেও ছোট ছোট প্রাণগুলো মন খুলে হাসুক। ঈদ সবার জন্য আনন্দের হোক।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!