শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

স্মৃতির পাতায় মিলনের ইদ

Author

তাবাচ্ছুমা বিনতে ছালেহ , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ পাঠ: ৪১ বার

প্রতিটি ইদই আমার কাছে এক নতুন সজীবতার নাম, নতুন করে একবার ছোটবেলায় স্মৃতির সাগরে হারিয়ে যাওয়ার নাম। ইদ মানে যান্ত্রিক আর কোলাহল জীবনের ব্যস্ততা ঝেড়ে ‘স্বপ্ন টানে দিলাম পাড়ি’ সুরে নিজের প্রিয়জনদের সান্নিধ্যে ফেরার এক পরম মুহুর্ত।

 

আমার কাছে ইদের আনন্দ মানে শৈশবের স্মৃতিঘেরা সেই আঙিনায় ফিরে যাওয়া, যেখানে আকাশে শাওয়ালের হিলাল দেখামাত্র বাবার সাদাকালো ‘বাংলাদেশ টেলিভিশন’ এ বেজে উঠতো ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ইদ’, সুরে সুরে সঙ্গ দিত মায়ের সংরক্ষিত বিলুপ্ত প্রায় একখানা ভাঙা রেডিও। রাত জেগে আমার ছোট্ট ছোট্ট দু’হাতে মায়ের পরশভরা মেহেদী রাঙানোর সেকাল সেসময় নতুনরূপে অনুভব করার জন্য সেই চিরচেনা নীড়ে ফেরার যে আকুলতা, সেটাই আমার কাছে ইদ আনন্দ।

 

চলমান বিশ্ব বাজারে তেলের সংকটের আশঙ্কায় বাংলাদেশে তেলের বাজারে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছে সেটিকে কেন্দ্র করে ক্যাম্পাস তুলনামূলক আগে ছুটি পাওয়ায়  একাডেমিক চাপের ক্লান্তিকে অবকাশ দিয়ে আমি ফিরলাম আমার চেনা আবেশে।

 

ইদ নিয়ে আমার প্রত্যাশা কেবল আনুষ্ঠানিকতার মাঝে সীমাবদ্ধ নয়, বরং চারপাশের অভাবী ও নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাক, পারস্পরিক সহমর্মিতা আর ভ্রাতৃত্বের এক পশলা বৃষ্টি হয়ে আসুক এই প্রার্থনা করি। কোন লৌকিকতা নয়, বরং মনের গহীনে এক চিলতে প্রশান্তি নিয়ে আসুক এই আনন্দ। এই ইদ হোক সবার জন্য বরকতময়।

লেখক: আইটি এক্সিকিউটিভ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!