×
সংক্ষিপ্ত জীবনী
🍁প্রিয় মানুষ: আমার বাবা
🍁প্রিয় রং: সাদা ( যা এড়িয়ে যাওয়া কষ্টসাধ্য, টানে, কিন্তু বাঁধনে জড়ায়না!)
🍁প্রিয় কবিতা: Alone ~ Edgar Allan Poe.
(My heart to joy at the same tone,
and all I loved, I loved alone................)
🍁প্রিয় গান: সঞ্জীব চৌধুরীর আজন্ম সৃষ্টি "আমি তোমাকেই বলে দেবো"
(গানের প্রিয়তার কোন শেষ সীমা হয়না,
তবুও মহাকালে সঞ্জীব চৌধুরীর এই গানের ক্ষণজন্মা শ্রোতা হিসেবে ,
আমার নাম না থাকা গুরুতর অপরাধ বৈকি)
🍁প্রিয় বাক্য:
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়!
🍁সবচে প্রিয় শব্দ: "তুমি" (কেউ একজন লিখেছিল, এ শব্দ ব্যতিত পৃথিবীর সকল সম্পর্কের সকল সম্বোধন অচল, বোধ করি তাহাই সত্য)
~ রাজনৈতিক আর ধর্মীয় মতামত থেকে নিজেকে বিরত রাখি, দলকানা আর ধর্মীয় গোঁড়ামির এ সমাজে উত্তরের প্রতিউত্তরে যা যা আখ্যান পাই তা হলো কমিউনিস্ট, সেকুলার, ফেমিনিস্ট! আমি হাসি। এই হাসির অর্থ (Yes or No whatever You Want To Think...!)
~ এসবের বাইরে মান-অভিমানের জীবনকে আমি অনেকটা এভাবে সহজ করে নিয়েছি,
কাউকে ক্ষমা করে,
কিংবা কারো কাছে ক্ষমা চেয়ে।