বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ফিচার / নিবন্ধ

মানুষকে বিচার করার আগে

Author

স্নেহা ফেরদৌস মীম , গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ পাঠ: ৪৩ বার

বর্তমান সময়ে আমরা বাস্তব জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যম দুই ক্ষেত্রেই নানান মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি। কারো কথা, কাজ বা ভাবনা আমাদের অনুপ্রাণিত করে, আবার একই ব্যক্তির কোনো আচরণ বা মন্তব্য হঠাৎ আমাদের কাছে অপ্রাসঙ্গিক, অতিরঞ্জিত কিংবা অপছন্দনীয় মনে হতে পারে।

এমন পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে – একটি বা দুটি অপছন্দের ভিত্তিতে কি আমরা পুরো মানুষটিকে বিচার করে ফেলছি?

প্রায়ই দেখা যায়, কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে আমাদের কাছে গ্রহণযোগ্য বা পছন্দের হলেও, একটি ভিন্ন মত বা আচরণের কারণে আমরা তাকে সম্পূর্ণভাবে অস্বীকার করি। “এতদিন ফলো করতাম, কিন্তু এখন আর ভালো লাগে না”, “এতদিন তাকে অনেক ভালো ভাবতাম,কিন্তু তার কাছ থেকে এটা আশা করিনি ”—এই ধরনের প্রতিক্রিয়া আমাদের মধ্যে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার ইঙ্গিত দেয়। অনেক সময় আমরা অন্যের মধ্যে নিজের মতো করে একটি আদর্শ চরিত্র খুঁজে নিতে চাই, এবং সেই প্রত্যাশা পূরণ না হলেই হতাশ হয়ে যাই।

কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেক মানুষই স্বতন্ত্র। কাজেই তাদের চিন্তা, অভিব্যক্তি ও আচরণে ভিন্নতা থাকবেই। প্রকৃতপক্ষে কেউ আমাদের পছন্দ অনুযায়ী নিজেকে পরিচালনা করতে বাধ্য নয়।আর এই বৈচিত্র্যই সমাজকে বহুমাত্রিক করে তোলে।

অতএব, কোনো ব্যক্তি যদি নৈতিকতা বা সামাজিক গ্রহণযোগ্যতার সীমা অতিক্রম না করেন, তবে শুধুমাত্র ব্যক্তিগত অপছন্দের কারণে তাকে বিচার করা বা বর্জন করা কতটা যৌক্তিক তা ভেবে দেখা প্রয়োজন।ভিন্ন মত বা ভিন্ন আচরণ সবসময় ভুল নয়; অনেক ক্ষেত্রেই সেটিই একজন মানুষের স্বকীয়তার পরিচায়ক।

এক্ষেত্রে সংযম ও সহনশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাইলে ভিন্ন মতকে সম্মান জানিয়ে তাকে তার মতো থাকতে দিতে পারি, অথবা নীরবে এড়িয়ে যেতে পারি। কিন্তু তড়িঘড়ি করে নেতিবাচক প্রতিক্রিয়া দেওয়া আমাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাকেই প্রকাশ করে।

পরিশেষে,কাউকে ভালো লাগলে তাকে নিজের প্রত্যাশার মধ্যে আবদ্ধ না করে, একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে গ্রহণ করার মানসিকতা গড়ে তোলা জরুরি। কারণ মানুষের পূর্ণতাকে বিচার করতে হলে তার সামগ্রিকতা বোঝা প্রয়োজন,আংশিক নয়।

লেখক: N/A, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!