বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

প্রিয় বন্ধু

Author

মুহাম্মদ শাফায়াত হুসাইন , কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ পাঠ: ৩৮ বার

প্রিয় বন্ধু

মুহাম্মদ শাফায়াত হুসাইন

আছে কি শ্রেষ্ঠ সম্পর্ক বন্ধু ছাড়া অন্য?
দুর্দিনে সাহায্যে হাত বাড়াতে যে পারে
মন ছোঁয়ে মুখে হাসি আনতে আমারে
ধর্ম পথেই প্রকৃত বন্ধু হবে ধন্য।

শ্রেষ্ঠ সখ্য হয় সম ভাবনার জন্য
কুকাজে নয়,নিযুক্তি ভালো কাজে তারে
ভুল পথ হতে ফিরে আনে বারে বারে
প্রিয় বন্ধু ছাড়া হবে যে জীবন দৈন্য।

কিরণে ছায়ার মতো যে সহানুভূতি
সদা আপদে বিপদে সুখে দুখে রবে
আমোদে কাটবে ভালো বন্ধু পাবে যবে
শুভ কামনা প্রকৃত বন্ধুর যে কীর্তি।

বন্ধুত্ব টিকিয়ে রাখ বিসর্জন দিয়ে
কৃতঘ্ন হবে না কভু সহায়তা নিয়ে।

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৯ এপ্রিল ২০২৫ তারিখে আজকালের আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!