বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

প্রত্যাবর্তন

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ পাঠ: ৬৪ বার

প্রভু, আমাদের তরে দাও ইমানী জজবা,

খুবাইব যেই পথে চলতো।

সেই আসমানী আত্মা আমাদের বুকে দাও–

ইল্লিয়িনের পানে হাঁটতো।

 

আমরা তো যোদ্ধা বদরি তিনশো তেরো,

পরাজয় না মানা সৈনিক।

খুরের আঘাতে ধুলো আকাশে উড়িয়ে চলি,

বিজয়ীর বেশে ছুটি চারদিক।

 

জঞ্জালে ভরা সে আফ্রিকাতে

উকবার পিছু নিয়ে আমাদের অভিযান,

উৎপীড়কের খড়গ ভেঙে–

উড়িয়েছি শান্তির কালিমা নিশান।

 

রডরিক বাহিনী নাস্তানাবুদ,

ভেঙেছে ভেঙেছে জালিমের কারাগার।

আন্দালুসিয়া পেল মুক্ত আকাশ,

সাক্ষী তারিকের লোহুমাখা তলোয়ার।

 

ক্রুসেডের ইতিহাস– প্রেরণা মোদের,

সিপাহসালার বীর সালাউদ্দিন।

বায়তুল মাকদিস প্রথম কিবলা,

আবারও জয় হবে সেই ফিলিস্তিন।

 

অন্ধকারে ঘেরা ভারতের বুকে

ইবনে কাশিমের আলোকিত আগমন,

আমাদের চোখে চোখে মশাল জ্বালিয়ে যায়,

শহীদি তামান্নায় সুরভিত করে প্রাণ।

 

থরে থরে সাজানো এমনি সাহসিকতা,

এমনি শত শত ইমানী উপাখ্যান।

ভুল পথে হেঁটেছি, ক্ষমিয়ো অপরাধ,

আবারও ফিরিয়ে দাও, প্রভু, সে ইমান।

লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!