শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অতৃপ্ত আত্মা

Author

মোঃ তারেক খান , খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ১২ বার

আজকাল আমাদের মধ্যে অতৃপ্তির
ছাপ ক্রমাগত গাঢ় হয়ে উঠছে।
বস্তুবাদের পৃথিবীতে চাওয়ার যেন অন্ত নেই।
যখন ধীরে ধীরে রাত নেমে আসে,
প্রভুর আসমানী দরজাগুলো খুলে যায়,
আমাদের মধ্যে দুনিয়াকে নতুন করে
দেখার শখ জাগে।
মরীচিকার উন্মাদনায় গা ভাসিয়ে দেই।

অথচ একফোঁটা চোখের জল,
একটি বিছানো জায়নামাজ,
আমাদের তৃপ্ত করে দিতে পারতো।
ভোরের আলো প্রকটিত হওয়ার আগেই
পেতাম রবের অশেষ কৃপায় পবিত্র স্নান।

অথচ,
“কীসে তোমাকে তোমার রবের ব্যাপারে
ধোঁকায় ফেললো?”

আমরা বড়ই অতৃপ্তি নিয়ে বেঁচে আছি।
আমরা জানি না আমাদের স্বস্তি কিসে?
প্রভাতের মতো জেগে উঠি আর ভাবি,
আমাদের অন্ত নেই।

আমরা কি দেখি না প্রভাতের অন্ত গিয়ে
নতুন ভোরের আলোয় ঝলমল করে পৃথিবী?
হ্যাঁ, এভাবেই আমাদের অন্ত গিয়ে আসবে
নতুন কেউ।
শুধু শুধু বড় অতৃপ্তি নিয়ে মরে যাবো আমরা।

“বেশি বেশি লোভ তোমাদের মোহিত করে রেখেছে
আর এভাবেই তোমরা কবর পৌঁছে যাবে।”
লেখক: সহ-সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।