সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

লালমনিরহাটে রেলব্যবস্থায় স্বস্তি চাই

Author

আফিয়া মোবাশসিরা ঐশী , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৬ বার

বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে অবস্থিত লালমনিরহাট জেলার রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত শোচনীয়। লালমনিরহাট জেলার মানুষের কাছে রেলপথ অন্যতম নিরাপদ যাতায়াত মাধ্যম হলেও বর্তমান সময়ে নানা সংকটে জর্জরিত। ইঞ্জিন সংকট, শিডিউল বিপর্যয়, ঝুঁকিপূর্ণ অবকাঠামো, নিরাপত্তাহীনতা এবং অনিয়ম যেন রেলযাত্রীদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইঞ্জিন সংকট এবং সিডিউল বিপর্যয়ের কারণে ট্রেনগুলো প্রায় ৪ থেকে ৫ ঘন্টা দেরিতে চলাচল শুরু করে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। শুধু তাই নয়,যাত্রীদের মূল্যবান সময়ও অপচয় হচ্ছে। ট্রেন চলাচলে ভোগান্তি এড়াতে পর্যাপ্ত ইঞ্জিন বরাদ্দ দেয়া এবং মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন গুলোর প্রতিস্থাপন প্রয়োজন। বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেনগুলো পুনরায় চালু করা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ অবকাঠামো গুলো পুনর্নির্মাণ করা প্রয়োজন । ঝুঁকিপূর্ণ ওভারব্রিজ সংস্কার, যাত্রীদের জনমালের নিরাপত্তা নিশ্চিত করতে সিগন্যাল আধুনিকায়ন ও অরক্ষিত ক্রসিংয়ে গেটকিপার নিয়োগ দেওয়া প্রয়োজন। সাময়িক ব্যবস্থা নয়, রেল পথে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: নবীন লেখক, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।