বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য ‎

Author

সাবিহা তারান্নুম মিম , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৮ বার

রাজধানীর প্রবেশদ্বার যাত্রাবাড়ী দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা। প্রতিদিন দেশের হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসের যাত্রীদের টার্গেট করে মোবাইল, ব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে মুহূর্তেই পালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। যাত্রাবাড়ীর মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে এমন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তাহীনতা উদ্বেগজনক হারে বেড়েছে। সক্রিয় এই চক্রের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত পুলিশ টহল নিশ্চিত করে ফুটপাত দখলমুক্ত করা এবং চিহ্নিত ছিনতাই স্পটগুলোতে সিসিটিভি মনিটরিং জোরদার করে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো প্রয়োজন। ছিনতাই প্রতিরোধে এসব কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাত্রী ও সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

‎

‎সাবিহা তারান্নুম মিম

‎সমাজকর্ম বিভাগ

‎শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

 

 

লেখক: প্রচার সম্পাদক, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।