বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

চট্টগ্রামের যানজট ঢাকার রূপ নিচ্ছে

Author

কাজী মালিহা আকতার , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ পাঠ: ১১৭ বার

  • ঢাকার যানজটের ব্যাপারে আমরা সবাই জানি। নগরবাসী অতিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু বর্তমানে চট্টগ্রামও ধীরে ধীরে ঢাকার যানজটের রূপ ধারণ করছে। বেশিরভাগ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে চলছে ব্যবসা-বাণিজ্য। ফলস্বরূপ যানবাহন চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যায়। অপরিকল্পিত স্টপেজের কারণেও যানজটের সৃষ্টি হয়। যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করানোর কারণে প্রতিটি মোড়েই এক ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে। ট্রাফিক পুলিশের অবহেলাও অনেক সময় এর কারণ। রোড, আগ্রাবাদ-দেওয়ানহাট হাটহাজারী রোড, ২ নম্বর গেটসহ প্রায় সব সড়কে প্রচুর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ঘণ্টা ঘণ্টা যানজটে আটকা পড়ে মানুষের মূল্যবান বহু সময় নষ্ট হচ্ছে। ছোট থেকে আমাদের সময়ানুবর্তিতা শিখানো হয়। কিন্তু যানজট এভাবে চলতে থাকলে সময়ানুবর্তিতা মেনে চলা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যানজটের ফলে শিক্ষার্থীরা বহু সমস্যায় পড়ে। পরীক্ষার সময় সময়মতো কেন্দ্রে পৌছানো অনেক কঠিন হয়ে পড়ে। ইমার্জেন্সি রোগীকে হাসপাতালে নিতে ঝামেলায় পড়তে হয়। ফলে রোগীর জীবনের ঝুঁকি থাকে। কর্মজীবীদের কর্মস্থলে পৌঁছাতে সমস্যায় পড়তে হয়। তাই তাদের কর্মজীবনে প্রভাব পড়ে। অনেক সময় যানজটের কারণে ছাত্রীদের ছাত্রীনিবাসে নির্দিষ্ট সময়ে ফিরতে দেরি হয়ে যায়। ফলে প্রচুর ঝামেলায় পড়তে হয় ছাত্রীদের। বিমানযাত্রীদের নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে পৌঁছতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাই শিগগিরই যানজট কমাতে ট্রাফিক বিভাগকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
লেখক: অর্থ সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!