তোমার পরিচয়
তোমার পরিচয়__
হে এলো কেশী,
তুমি নও মোর কাছে ভিনদেশী।
যদি চায় কেহ পরিচিতি
সুধায়ো তাকে- মম সাথী।
যদি মম জননী
দেখিতে চায়, কে তার ঘরের রমণী-
দেখা দিও গগনী,
তুমি সেই হেমন্তের কাদম্বিনী।
আমার আকাশের সূরজী-
দিয়েছি চোখে জ্বালা, করেছি তৃষ্ণার্তী।
ও হে ধবনী, মম আকাশের কাদম্বিনী
দিয়েছ শীতল ছায়া , সজীব করেছ মেদিনী।
তুমি সত্য, তাই হতে চাই সত্য-পূজারী,
তোমার লাগী বারবার ধর্ম-অন্বেষী।
অধিক থেকে অধিকতর –
যা খুঁজি, তার থেকেও আছ তুমি বেশী।
যদি তব করুণা পাই,
তবে জীবনের অর্থ পাই।
তুমি যদি পাশে থাকো,
স্বপ্নেরও মৃত্যু না ঘটে— তাই।
প্রশ্ন করি হে নিয়তি –
মম স্বপ্ন বিফলে যাবে নাকি ?
কেন ঘর বাঁধি ?
কেন দেখি স্বপ্ন মিছা-মিছি ?
তোমার তাপ, দেখে আমি অনুতাপ।
কীভাবে হবো তব সহচরী?
লেখক: সাধারন সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

