বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

ডায়াবেটিস

Author

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া , হাজী এম এ কালাম সরকারি কলেজ

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ পাঠ: ৫০ বার

রাত ফুরালে ভোর হয়ে যায়

খেতে হয় নাস্তা অল্প,

বেশি খেলে মানুষদের শুনাতে হবে
ডায়াবেটিসের গল্প।

দুইবেলা রুটি একবেলা ভাত
খেয়ে কোন রকম চলি,
সবসময় ব্যথার আগুনে
সারা রাতভর জ্বলি।

হঠাৎ করে মাথা ব্যথা
ঝাঁপসা হয়ে যায় চোখ,
সবাই বলে এইটা হল
ডায়াবেটিস নামক রোগ।

ডায়াবেটিস নিরসনে প্রেকটিস করি
কত খালি পায়ে মাঠে,
তাও নাহলে নিরসনের চেষ্টা করি
উন্নত ডাক্তারের ঘাটে।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!