সোমবার, ৪ মে ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জরুরি

Author

সরফরাজ শিপন , সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ পাঠ: ২৩ বার

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি আমাদের দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলেও এ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখনও সীমিত। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। বর্তমানে বিশ্বজুড়ে ১৫ থেকে ২০ শতাংশ খামারে এআই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এআই প্রযুক্তির সাহায্যে ফসলের উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব এবং পানি, সার ও কীটনাশকের ব্যবহার ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো যায়। এআই ব্যবহার করার মাধ্যমে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, চীন ও ইউরোপের বিভিন্ন দেশে কৃষিক্ষেত্রে সাফলতা পেয়েছে। এই প্রযুক্তির সাহায্যে সার ও কীটনাশকের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। পাশাপাশি কৃষি উৎপাদনে পূর্বাভাস দেওয়া সম্ভব হয়। এতে জমির উর্বরতা, মাটির গঠন ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কৃষক সঠিক ও যুগোপযোগী সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। বাংলাদেশে কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ করা গেলে তা কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, খরচ হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অতএব, কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের অনিবার্য দাবি।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!