স্তম্ভিত নিদর্শন

- কবিতা:স্তম্ভিত নিদর্শন
- ইকরাম আকাশ
এসেছিলে যেচে তবুও – গেলে কিছু না বলে
বের হয়নি খানিক শব্দটুকুন, বলবো হাতদুটো ধরে!
হাসির খানিক মোহ খুব ঝাপটে ধরে
আবেগী কথার মুহূর্ত সব ; আজ পড়ছে যে মনে।অভিযোগ নেই, হতাশা নেই; নেই না পাওয়ার নির্দেশক
কালো মেঘের ছায়ায় দু’জনে আজ দু’প্রান্তে স্তম্ভিত নিদর্শন।
কোথাও নেই অমিল, মেলবন্ধনে ঢাকা হৃদয়
প্রাচীর তৈরির নাম ছিলো না তবুও-
তৈরি হয়ে গেলো সুউচ্চ প্রাচীর মহল।
টপকানো যেতো যদি – ও-প্রান্ত হতে ভেসে আসতো শব্দ
তবে নির্জন নিরালায় ভূ-প্রান্ত তৎক্ষনাৎ কেঁপে উঠতো।
লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৪ মার্চ ২০২৬ তারিখে প্রথম সমাচার পত্রিকায় প্রকাশিত।

