শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / সাহিত্য / নিবন্ধ

অনুগল্প: শ্যামবর্ণ

Author

ইকরামুল হক শাহ , সরকারি কমার্স কলেজ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ পাঠ: ৫১ বার

অনুগল্প: শ্যামবর্ণ

লেখক: ইকরাম আকাশ

 

-কাকা কেহ কয় পছন্দ কেমন চাও মিয়া কও দেহি?

-কই কাকা যেইডা পছন্দ করি হেইডাই তো তোমরা এইডা নইলে ঐডা কইয়া দৌড়ায়া দেও?শ্যামবর্ণা ভালা লাগে হেইডা কি আমার দোষ?

-কাকা কয় আরেহ মিয়া দেসে কী সোন্দরের অভাব পড়ছে নি!

-শফি কইয়া উঠে কই পড়ে না, কিন্তু নিজের মন কি চায় হেইডা তো চাওন লাগবো না? অন্যেরা কী কইলো এইডা চাইলে তো আগাইতে পারুম না!

-সিদ্দিক কাকা উত্তরে কয় মিয়া তোমাগো যুগটাই খারাপ! বড়গো কতা হুনো না। যা মুনে চায় করো গিয়া আমগোরে পড়ে কইতে আইয়্যো না কইলাম।

-শফি ছ্যাঁত কইরা কয় কাকা আম্নে নিজেরে লইয়া মনে হয় কম ভাবেন! নিজের পোলা মাইয়াগো খবর না লইয়া আমগো পিছে কী কন দেহি নি? আমরা কী আম্নের ক্ষতি কচ্চি কও দেহি?

-রশিদ কাকা হুইনা কয় – আরেহ মিয়া তোমাগো ভালা দেখার লাইগাই তো আমরা আছি বুজোনা ক্যান! এদিক হেদিক অইলে হজ্ঞলে তো আমগোরে চিপায়া ধরবো!

-শফি উদাসীনতার সুরে কয় চাচা হয় বুজি বুজি যদি এমন হইবে উল্টাসিদা কতা না হুনাইয়া চুপ কইরে বইয়া তাহেন দেহি! আমার আব্বা-আম্মার কানে কিছু দেওয়ার দরকার কী বুঝবার পারতাছি না?

শফি এবার খানিক বিরক্তিকর সুরে কয়া উঠে আমি কালা করুম না শ্যামা করুম না আপনাগো কতা মতোন ধুপ সুন্দরী বিয়া করুম হেইডা আমার বিষয় নাক না গলাইয়া চুপ কইরে খাড়ায়া থাহেন। আপ্নেগো মন কিছুতে ভরবো না কইলজে কাইট্টে খাওয়ালেও হইবে না। আফনেরা যা কন তাই হজ্ঞলের লাইগা আইন অইয়্যা গেসে গিয়া! আমার লগে এসব চলবো না কইয়্যা দিসি।

লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ মার্চ ২০২৬ তারিখে প্রথম সমাচার পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!