ডুবন্ত নাবিক

কবিতা: ডুবন্ত নাবিক
লেখকঃ ইকরাম আকাশ
তোমার স্বপ্নাঙ্গিনায় জড়িয়ে রাখো আমায়
যেনো না হারিয়ে যাই অকূল দরিয়ায়
নয়নাভিরাম তোমার দু’চোখে
ডুবতে দাও আমায়
সেখানে সাঁতার কাটবো,
নিজেকে পূর্ণ করার আশায়
বহুক্ষণে স্তরে-স্তরে বিচরণে বিন্যস্ত আমার খোঁজ পায়নি ভালোবাসায়;
ডুবন্ত নাবিক বেঁচে আছে প্রেয়সীকে পাওয়ার আশায়।
লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১২ মার্চ ২০২৬ তারিখে প্রথম সমাচার পত্রিকায় প্রকাশিত।

