শনিবার, ১ আগস্ট ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

পরিবর্তনের শুরু হোক নিজেকে দিয়ে।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ পাঠ: ৫ বার

পরিবর্তনের শুরু হোক নিজেকে দিয়ে
মোছাঃ সোমনা আক্তার
সমাজ পরিবর্তনের কথা আমরা প্রায়ই বলি। দুর্নীতি, অনিয়ম, পরিবেশ দূষণ কিংবা অসচেতনতার জন্য অন্যকে দোষারোপ করাও যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। রাস্তায় যানজটে আটকে আমরা প্রশাসনকে দোষ দিই, অথচ নিজের গাড়িটাই হয়তো একটু আগে সিগন্যাল অমান্য করে এসেছে। সত্যিকার অর্থে সমাজের ইতিবাচক পরিবর্তনের সূচনা হয় একজন মানুষের বিবেক, আচরণ ও দায়িত্ববোধ থেকে।
দার্শনিক মহাত্মা গান্ধী বলেছিলেন, ” পৃথিবীতে যে পরিবর্তন দেখতে চাই, তার শুরুটা নিজের মধ্যেই ঘটাতে হবে। “এই ভাবনাটি আজও সমান প্রাসঙ্গিক। কারণ রাষ্ট্র, সমাজ কিংবা প্রতিষ্ঠান-সবই গড়ে ওঠে মানুষের সমষ্টিতে। ব্যক্তি যদি সৎ, দায়িত্বশীল ও সচেতন হয়, তবে সমাজও সেই গুণে সমৃদ্ধ হয়।
তবু নিজেকে বদলানোর কথা এলেই আমরা পিছিয়ে যাই। কারণ অন্যকে দোষ দেওয়া সহজ, নিজের অভ্যাস বদলানো কঠিন। “আমি একা কী করব” ভেবে দায়িত্ব এড়িয়ে যাওয়াটাই যেন সবচেয়ে আরামদায়ক পথ।  আমরা যদি রাস্তায় ময়লা না ফেলি, ট্রাফিক আইন মেনে চলি, সময়ের মূল্য দিই, গুজব ছড়ানো থেকে বিরত থাকি এবং অন্যের প্রতি সম্মান দেখাই, তবে এসব ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তনের ভিত্তি হয়ে উঠবে।
পরিবর্তনের জন্য সব সময় বড় উদ্যোগের প্রয়োজন হয় না, প্রয়োজন আন্তরিক মানসিকতা ও ধারাবাহিক চর্চা। আজকের একটি সচেতন সিদ্ধান্ত আগামী দিনের একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।
পরিবর্তনের প্রত্যাশা অন্যের কাছে নয়, নিজের কাছ থেকেই শুরু হোক। কারণ একটি আলোকিত সমাজের প্রথম ধাপ একজন আলোকিত মানুষ। আর সেই মানুষটি হতে পারি আমি, হতে পারেন আপনি।
লেখক:-
মোছাঃ সোমনা আক্তার
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
মৌলভীবাজার সরকারি কলেজ।  https://epaper.ajkalerkhobor.net/
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!