বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নারী ভাবনায় ‘গোলাপী বাহন’

Author

সাদিয়া জাহান হক , ফেনী সরকারি কলেজ

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ২ বার

শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার চ্যালেঞ্জ 

 

নারী শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের জন্য পিঙ্ক বাস সার্ভিস একটি সময়োপযোগী এবং যুগোপযোগী উদ্যোগ। পিঙ্ক বাস সার্ভিস চালু করার ফলে নারীরা নিরাপদে, সাচ্ছন্দ্যে এবং কম সময়ে যাতায়াত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু মাঠপর্যায়ে পিঙ্ক বাস সার্ভিসের সময়সূচি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ এবং শৃঙ্খলার দিক থেকে ১১৭ তম। ট্রাফিক নিয়ম মেনে না চলা, যানবাহনে ওঠার সময় বিশৃঙ্খলার সৃষ্টি, অভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার, নির্দিষ্ট স্টপেজ ছাড়াই যেখানে সেখানে ওঠা-নামা করা, যাত্রীদের মাঝে সচেতনতা না থাকা, চালক ও হেলপারদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ইত্যাদি কারণে যথাসময়ে পিঙ্ক বাসের নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। এক্ষেত্রে যদি বাসের অবস্থান এবং সময়সূচি নিয়মিত জানিয়ে দেওয়া এবং স্টপেজ ব্যতীত যাত্রী ওঠা-নামা বন্ধ করা সম্ভব হয় তবে যাত্রীদের সময় বাঁচবে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবহন ব্যবস্থাপনা এবং যাত্রীদের সম্মিলিত প্রচেষ্টাই পারে পিঙ্ক বাস সার্ভিসকে সময়নিষ্ঠ এবং নির্ভরযোগ্য করে তুলতে। 

 

লেখক: উপ-প্রচার সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক এদিন পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।