নিভৃত বিষাদ
নিভৃত বিষাদ
জান্নাত আক্তার শিলা
সুখ তো এক কোলাহল,
পরমুখাপেক্ষী আলো।
একা তাকে ছোঁয়া বারণ,
একা লাগে না তো ভালো।
সহজেই বিলানো যায় সুখ রে,
উৎসবের রঙ মেখে সে,
ডাকে শুধু অন্যকে।
কিন্তু এই দুঃখ বড়ই আপন,
বড় বেশি আপনার।
মানুষের যদি থাকে কিছু,
একান্ত নিজস্ব অধিকার—
তা তবে এই নিভৃত বিষাদ।
কী এক গোপন নিয়ম,
কী এক অদ্ভুত রীতি!
সুখ উজাড় করে দিয়েও,
বিষাদেই বাঁধি সুর-গীতি!
হয়তো এই অপ্রকাশিত কান্না,
এই নীরব গভীরতা—
মানুষের একমাত্র খাঁটি,
আর চিরন্তন নিরব সত্যতা।
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
কাব্য গগন
পত্রিকায় প্রকাশিত।