বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রাগের পরিণয় অভিমান

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ পাঠ: ২ বার

 

রাগের পরিণয় অভিমান

প্রিয় রাগ,তুমি আমার জীবনের
হারিয়ে যাওয়া এক অতিপরিচিত শব্দ।
অতিপরিচিত বলেই তোমাকে প্রিয় সম্বোধন—
তবে প্রিয় সম্বোধন করলেও তোমায় সরি বলবো না।

একটা সময় ছিল কারণে অকারণে তোমার হাত ধরেই হাঁটতাম—
নিজের পছন্দের বাইরে কিছু হলেই রাগ,
কেউ প্রত্যাশামতো কিছু না দিলেই রাগ,
কেউ একটু কঠিন স্বরে কিছু বললেই রাগ,
আমার ছোট্ট পৃথিবীটা,আমার ইচ্ছেমতো না হলেই
তুমি এসে দরজায় কড়া নাড়তে।

অথচ এখন তুমি আর আসো না আমিই আসতে দেয় না,
গত কয়েক বছরে নিঃশব্দে তুমি আমার জীবন থেকে—
একটি হারিয়ে যাওয়া শব্দ হয়ে গেছো।
তোমার হারিয়ে যাওয়ায়
আমার পথচলায় কোন ক্ষতি হয়নি,বরং হয়তো একটু শান্তিই এসেছে।
তবু মাঝে মাঝে মনে হয় রাগ তুমি আসলে হারিয়ে যাওনি,
শুধু তোমার রুপের বদল হয়েছে।

তাই আজকাল ভাবি—
রাগ, তুমি কি সত্যিই হারিয়ে গেছো?
নাকি আমার ভেতরেই অভিমান হয়ে বেঁচে আছো!

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৩১ আগস্ট ২০২৬ তারিখে লেখাদূত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।