বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

“যানজটমুক্ত পরীক্ষা নিশ্চিত করা জরুরি”

Author

সাবিহা তারান্নুম মিম , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ পাঠ: ১৫ বার

রাজধানী ঢাকার অন্যতম বড় সমস্যা হলো যানজট। প্রতিনিয়ত এই জ্যামের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অফিসগামী কর্মীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। অনেকেই সময়মতো কর্মস্থল বা গন্তব্যে পৌঁছাতে পারছে না, ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই সমস্যার প্রকট রূপ দেখা যায় বিশেষ করে প্রতিযোগিতামূলক ও বোর্ড পরীক্ষার সময়। দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের মনে সবসময় একটি আশঙ্কা কাজ করে যে তারা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে কি না। প্রতি বছরই দেখা যায়, অনেক শিক্ষার্থী যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পেরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না, যা তাদের জন্য অত্যন্ত মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা জোরদার করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা যেতে পারে। পাশাপাশি পরীক্ষার দিনগুলোতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা প্রয়োজন। প্রতিটি সিগন্যালের সময়সীমা সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে যানজট কমিয়ে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করা সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন। অতএব, উক্ত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যাতে পরীক্ষার্থীরা মানসিক চাপমুক্ত পরিবেশে স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

সাবিহা তারান্নুম মিম

ইডেন মহিলা কলেজ

সমাজকর্ম বিভাগ

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২০ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!