নীল বিষাদের শরৎ
নীল বিষাদের শরৎ
জান্নাত আক্তার শিলা
হে শরৎ,আকাশ তোমার কেন এত পরিষ্কার?
মন যে আমার মুক্ত নেই কোনো অন্ধকার।
তবে কেন এই আকাশ এত বেশি নীল?
তোমরাই দায়ী মানুষ এর পেছনে মিল।
আমরা দায়ী? এ কেমন অদ্ভুত কথা!
মানুষের মনে কেন এত কষ্ট এত ব্যথা?
আমাদের বেদনার সাথে তোমার কী সংযোগ?
বিষাদের চিরন্তন বর্ণই তো নীলযোগ।
তবে কি আমাদেরই যাতনা ধারণ করো বুকে?
অবুঝ তোমরা, মেতে আছো বৃথা দুঃখে।
শরৎ থামলো, রেখে মনে এক অনন্ত প্রশ্ন—
মানুষের বুকে কেন এত বিষাদের বসন্ত?
আমি স্তব্ধ, একা একা ভাবি বসে তাই—
সত্যি তো মানব বেদনার কোনো শেষ নাই !
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২২ আগস্ট ২০২২ তারিখে
লেখাদূত
পত্রিকায় প্রকাশিত।