চেতনায় আলোক উৎস
চেতনার আলোক উৎস
অক্ষরে অক্ষরে হাতটি ধরে,
চিনিয়েছিলেন চেনা এই ভুবন,
আপনাদের আলোয় আলোকিত
আজ আমাদের এই ছোট্ট জীবন।
অক্ষরে অক্ষরে হাতটি ধরে ধরে,
শিখিয়েছেন জীবনের নিয়মিত পাঠ,
আপনাদেরই পরম আশীর্বাদ মাথায় নিয়ে
পার হব আমরা পড়াশোনার এই ঘাট।
খাতা-কলমের গণ্ডি পেরিয়ে,
শিখিয়েছেন মানুষের মতো বাঁচা,
আপনাদের শিক্ষায় ভেঙেছে
আমাদের অজ্ঞতার এই বন্দি খাঁচা।
আজকের এই পবিত্র শিক্ষক দিবসে,
আপনাদেরকে জানাই শ্রদ্ধা আর শতকোটি সালাম,
আমাদের প্রতিটি সাফল্যের পাতায় পাতায়
জড়িয়ে থাকবে আপনাদেরই নাম।
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
লেখাদূত
পত্রিকায় প্রকাশিত।