পাখির সাথে অভিমান
পাখির সাথে অভিমান
জান্নাত আক্তার শিলা
শোনো ডানাওয়ালা পাখি,
তোমার সাথে রাখবো না আর সখ্যতা;
তুমি বোঝো না অবুঝ মনের নীরব ব্যাকুলতা।
তুমি চমকে শুধাও আমায়—
আমার অপরাধ! কী করেছি আমি?
তোমার জন্য দিতে পারি এ প্রাণ।
আমি বলি— ওসব তো মেকি উপহার।
তুমি যখন আপন মনে ডানা মেলে দাও আকাশে,
তখন কি মনে পড়ে না আমায় একবার?
তুমি যে আপন খেয়ালে ওড়ো দূর-দূরান্তে,
মন খারাপের ডানা মেলো পৃথিবীর শেষ প্রান্তে।
আমায় কভু নাও না সাথে তুমি,
রাখোনি কখনো তোমার ডানার ছায়ায়—
আমার বুঝি তোমার মতো উড়তে ইচ্ছে করে না?
আমিও কি পারি না হারাতে মেঘের মায়ায়?
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
সাহিত্যকথন
পত্রিকায় প্রকাশিত।