শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

কবিতা: শান্তির আবহ

Author

ইকরামুল হক শাহ , সরকারি কমার্স কলেজ

প্রকাশ: ২ মার্চ ২০২৬ পাঠ: ৫১ বার

কবিতা: শান্তির আবহ

লেখকঃইকরাম আকাশ  

তোমার কাছে প্রার্থনা আমাদের
তোমারই কাছে করি দুআ
অন্যায় অবিচারের শৃঙ্খল থেকে-
রক্ষা করো হে মাবুদ খোদা।

সম্পুর্ণ জাহানের মালিক তুমি
ভুল শোধরানোর সুযোগ দাও,
বিবেক বুদ্ধিতে আমাদের বলিষ্ঠ-
আগুয়ান হয়ে অন্যায় প্রতিরোধের সাহস দাও।

জীবন সংসার দু’দিনের,
করছে সবাই অহংকার।
অন্যের স্বাধীনতা হরণ করে –
তৃপ্তির ঢেঁকুর তুলে আবার।

নিস্তব্ধতা পরিহার করে ঈমানী জোর দাও
আমাদের মনে শান্তির আবহ ঠিক ফিরিয়ে দাও।

লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২ মার্চ ২০২৬ তারিখে jagonews24 পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!