বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বাবুরাইল গ্রামের প্রধান সড়কের বেহাল দশা

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ২ বার

বাবুরাইল গ্রামের প্রধান সড়কের বেহাল দশা
ময়মনসিংহ জেলার দক্ষিণ গফরগাঁও উপজেলাধীন ৮নং টাংগাব ইউনিয়নের বাবুরাইল গ্রামের ভেতর দিয়ে চলমান প্রধান রাস্তাটি অত্যন্ত বেহাল দশায় রয়েছে।গত কয়েক বছরেও রাস্তাটি পাকা না হওয়ায় যাতায়াত সমস্যা চরম আকার ধারণ করেছে। উক্ত রাস্তা দিয়ে আশপাশের তিন-চারটি গ্রামের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। অথচ সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায় এবং বৃষ্টির পানি জমে বড় গর্তের সৃষ্টি করে। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এমনকি হেঁটে চলাচলও অনেক কষ্টস্বাধ্য হয়ে পড়ে। যেহেতু গ্রামটিতে কৃষিই প্রধান পেশা, তাই রাস্তা চলাচলের অসুবিধার কারণে কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাতকরণে বিলম্ব হয় এবং কৃষকরা আর্থিক ক্ষতির শিকার হন। তাছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরী মুহুর্তে গর্ভবতী নারীকে বা গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থায় গ্রামবাসীর দুর্ভোগ লাঘবের জন্য রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসন ও উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ,রসায়ন বিভাগ।
Email: shilakhan09765@gmail.com

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।