শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অবিচ্ছেদ্য আত্মিক বন্ধন

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৫ বার

অবিচ্ছেদ্য আত্মিক বন্ধন

বয়সে তুই ছোট কাজে আমার বড়ো
আমার বিপদে সবার আগে হস তুই জড়ো।
বড় বোনের মতো রাখিস আমায় ঢেকে
শাসন করিস ভুল করলে রাখিস আদর মেখে।আমার জন্য লড়তে পারিস করিস প্রতিবাদ
আমার জীবনে তুই আল্লাহর বিশেষ আশীর্বাদ।
নিঃস্বার্থ ত্যাগের মহিমায় তুই যে অনন্য
তোর মতো বোন পেয়ে আমার জীবন ধন্য।
যতই আসুক বাধা জীবনে যতই আসুক ঝড়
তোর সান্নিধ্যে বিশ্বজয় তুচ্ছ সকল জড়া-জড়।
চিরস্থায়ী নিয়মের অধীন থামবে মৃত্যুর ক্রন্দন
তোর সাথে কাটবে না কখনোই চিরস্থায়ী বন্ধন।

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email: shilakhan09765@gmail.com

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লেখাদূত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।