বাবার না বলা আর্তনাদ
বাবার না বলা আর্তনাদ
বাবা কি কখনো প্রকাশ করে তার হতাশার কথা?
নাহ বাবা জানে সন্তানের মনে তবে লাগবে ব্যথা।
বাবা কি কখনো শোনায় তার হেরে যাওয়ার গল্প?
নাহ বাবা জানে সন্তান তবে সাহস হারাবে অল্প।
বাবা কি কখনো বলে তার অপমানিত হওয়ার বাণী?
নাহ বাবা বোঝে সন্তানের চোখে আসবে লজ্জার পানি।
বাবা কি কখনো দেখায় তার নিজের কোনো সাধ?
নাহ সন্তানের ইচ্ছেপূরণে নিজের ইচ্ছে দেয় বাদ।
না পাওয়ার গল্প কি বাবা কখনো স্বাচ্ছন্দ্যে কয়?
নাহ সন্তানের পাওনা মেটাতেই সারা জীবন ক্ষয়।
বাবা কি কখনো কান্না করে চোখে কি জল দেখা যায়?
বাবা কি কখনো জমানো আর্তনাদ ছড়ায় দুনিয়ায়?
নাহ বাবা তো সন্তানের কান্না দেখলেই বিচলিত হয়,
সান্ত্বনা আর পরম ছায়ায় আগলে রাখে সবসময়।
নিজের না পাওয়া সাফল্য আর স্বপ্নের জাল ছিল বুনে—
বাবা শুধু সন্তানের মাঝে সেই স্বপ্ন পূরণের প্রহর গোনে।
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email:shilakhan09765@gmail.com