যান্ত্রিক নির্বাসন
যান্ত্রিক নির্বাসন
হঠাৎ করেই অন্ধকারে ডুবে গেল রুম,
কী থেকে কী হয়ে গেল ভেঙে গেল ঘুম!
ইট পাথরের দেয়াল ঘেরা নেইকো তেমন গাছ,
নদী পুকুর কোথাও নেই নেই সে হিমেল আঁচ।
পাচ্ছিনা তো বাতাসটুকু লাগছে গরম খুব,
স্মৃতির ভেলায় মন যে আমার দিচ্ছে গভীর ডুব।
না আছে এই কৃত্রিম শহরে তালপাতার হাতপাখা,
যা দিয়ে ভাই মায়ের আঁচলের বাতাস ছিল মাখা।
আদর খেতাম কোলে বসে খোলা আকাশের তলে,
কাটত সময় শীতল পাটিতে চাঁদ-তারার গল্পের ছলে।
আজ আমি আর নেইকো মায়ের আঁচল ছায়ায়,
ইট পাথরের দেয়ালে বন্দি এখন কৃত্রিম হাওয়া জড়াই।
তাইতো শুধাই কারেন্ট মামা রাগ নাও এবার তুলে,
তোমায় ছাড়া অচল নগর আলোর দুয়ার দাও খুলে।
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email:shilakhan09765@gmail.com
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
সাহিত্যকথন
পত্রিকায় প্রকাশিত।